সোনারগাঁয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ০৪:০৫ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিষধর সাপের কামড়ে কামাল হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে ফসলি জমিতে কীটনাশক ছিটানোর সময় তাকে সাপে কামড় দেয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কামাল হোসেন সোনারগাঁও পৌরসভার রাইজদিয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

নিহতের ভাই আক্তার হোসেন জানান, কামাল হোসেন কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিল। সম্প্রতি তার ফসলি জমিতে কীটপতঙ্গের উপদ্রব বেড়ে যায়। কামাল হোসেন তার ফসলি জমিতে কীটনাশক ছিটানোর সময় বিষধর সাপ তার পায়ে কামড় বসিয়ে দেয়।

পরে স্বজনরা কামাল হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ওই হাসপাতালের চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে  সন্ধ্যায় সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কামাল হোসেনের তিন সন্তান ও স্ত্রী রয়েছে। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত