মেষ: নক্ষত্র ও রাহু গ্রহের অবস্থানের ফলে অর্থলাভের যোগ রয়েছে। জাতকরা সঞ্চয় করতে পারেন না। শেষজীবনের জন্য সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন।
বৃষ: রবি ও চন্দ্র একই রাশিতে অবস্থান করছে, ফলে জাতকের হতাশা কেটে নতুন চলার পথ খুঁজে পাবেন। সুযোগের সঠিক ব্যবহার করুন।
মিথুন: পুরুষ-মহিলা নির্বিশেষে মানুষের প্রিয়পাত্র। তবে সকলের মনোরঞ্জন করতে গিয়ে অযথা অপ্রয়োজনে মিথ্যার আশ্রয় গ্রহণ করবেন না।
কর্কট: অস্তমিত শুক্রগ্রহের সঙ্গে রবির মিলনের ফলে, গোপন রোগে আক্রান্ত হতে পারেন। দ্রুত চিকিৎসা না করলে মানসিক সমস্যা দেখা দিতে পারে।
সিংহ: বুধ লগ্নের দ্বাদশে মঙ্গলের অবস্থানের ফলে পারিবারিক কলহে লিপ্ত হবেন। এ ছাড়া মূত্রকৃচ্ছ্রপীড়াদি দেখা দিতে পারে। মানসিক অস্থিরতায় ভুগবেন।
কন্যা: অক্ষাংশে বৃহস্পতির অবস্থান ও মূলত্রিকোণে গ্রহের প্রভাবে জাতকের এ-সপ্তাহটা শুভ। তবে প্রচলিত আইন বিরুদ্ধ কোনো কাজে জড়াবেন না।
তুলা: জাতকের গ্রহগণ এ-সপ্তাহে পূর্ণবলশালী রূপে সৌভাগ্যের দ্বার মেলে ধরবে। অর্থপ্রাপ্তি হতে পারে।
বৃশ্চিক: নারী-পুরুষ নির্বিশেষে গ্রহাদির দিগ¦লের কারণে জাতকের শত্রুবিনাশ হবে। মূলত প্রতিবেশীর কোপানল থেকে রক্ষা পাবেন। এ সপ্তাহটা শুভ।
ধনু: পঞ্চমে মঙ্গল ও নবমে ক্ষীণ চন্দ্রের অবস্থানের ফলে জাতকের পরোপকারে সপ্তাহটা পার হবে। সাহায্যের পূর্বে সুচিন্তিত সিদ্ধান্ত নিন।
মকর: জন্মকু-লীতে শনি কেন্দ্রস্থ হওয়ার ফলে, জাতকের ক্রোধ বিপদ ডেকে আনবে। দুর্ঘটনায় রক্তপাতের সম্ভাবনা, দূরপাল্লার যাত্রা অশুভ।
কুম্ভ: লগ্নের চতুর্থে রাহুর উচ্চস্থ অবস্থানের ফলে জাতক ব্যবসায়ে প্রতিপত্তি লাভ করবেন। সৃষ্টিশীল কাজে সুনামের সাথে রাজদ্বারে স্বীকৃতি পাবেন।
মীন: ভ্রাতৃপতি বা তৃতীয়াধিপতি জাতকের তৃতীয়স্থানে অবস্থানের ফলে, প্রবাসের বন্ধু কর্তৃক অর্থ লাভ করবেন। রাজদ্বারে প্রতিপত্তি লাভের যোগ রয়েছে।
