বরিশালে ট্রলার ডুবির ঘটনায় আরও দুইজনের মরদেহ উদ্ধার

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ০২:৫২ পিএম

বরিশালে মৃত ব্যক্তির জানাজায় যাওয়ার পথে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দরিচর খাজুরিয়া ইউনিয়নের গজারিয়া নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটে।

রবিবার সকাল সাড়ে ৯টায় বাকি দুইজনের লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দরিরচর খাজুরিয়া ইউনিয়নের ইউপি সদস্য স্বপন হাওলাদার।

রবিবার মালা বেগম (৩৮) ও ইয়ামিন (৫) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মালা বেগম মেহেন্দিগঞ্জ উপজেলার মাঝিরচর এলাকার সাইফুল হাওলাদারের স্ত্রী এবং ইয়ামিন একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ট্রলার ডুবির ঘটনায় নিহত পাঁচজন হলেন- উপজেলার দরিচর খাজুরিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামের বাসিন্দা মায়ানুর বেগম (৫৫), মেয়ে নাছরিন বেগম (২৫), মেহেন্দিগঞ্জ উপজেলার মাঝেরচর এলাকার মোন্তাজ হাওলাদারের ছেলে রোহান হাওলাদার (৪), মাঝিরচর এলাকার সাইফুল হাওলাদারের স্ত্রী মালা বেগম (৩৮) ও একই এলাকার ইয়ামিন (৫) একই এলাকার বাসিন্দা।

দরিরচর খাজুরিয়া ইউনিয়নের ইউপি সদস্য স্বপন হাওলদার জানান, রবিবার সকাল ৯টার দিকে দুর্ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দক্ষিণে স্থানীয়রা লাশ দুটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে নৌ পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে মেহেন্দীগঞ্জ থানার ওসি (তদন্ত) তৌহিদ জামান জানান, দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৩ কিলোমিটার দক্ষিণে ৯টার দিকে লাশটি ভাসতে দেখে উদ্ধার করে নৌ পুলিশ।

এই নিয়ে এ ঘটনায় মোট ৫ জনের লাশ পাওয়া গেছে। এর আগে শনিবার দুপুরে এক শিশুর ও শুক্রবার সকালে দুইজনের লাশ উদ্ধার করে কোস্ট গার্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত