যমুনা ফিউচার পার্কে ডিমান্ড’র দ্বিতীয় শোরুম

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ০৫:৩৮ পিএম

তরুণ প্রজন্মের ছেলেদের পছন্দের ফ্যাশন ব্র্যান্ড ‘ডিমান্ড’। প্রতিনিয়ত বাড়ছে ‘ডিমান্ড’র ডিমান্ড! তাই রাজধানীর অভিজাত শপিং মল যমুনা ফিউচার পার্কে দ্বিতীয় শোরুম খুলেছে ব্র্যান্ডটি।

গতকাল রবিবার সন্ধ্যায় যমুনা ফিউচার পার্কের গ্রাউন্ড ফ্লোরে নতুন শোরুমের উদ্বোধন করেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর, যমুনা গ্রুপের পরিচালক ড. মুহাম্মদ আলমগীর আলম, চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন হিরু ও ডিমান্ড’র ব্যবস্থাপনা পরিচালক রাসেল মাহমুদ, হাসান চৌধুরী প্রমুখ।

অতিথিরা ডিমান্ড’র শোরুম ও প্রোডাক্ট কোয়ালিটির প্রশংসা করেন।

রাসেল মাহমুদ বলেন, ‘ডিমান্ড তার কাজের সততা দিয়েই এ পর্যন্ত এসেছে। ভবিষ্যতেও ক্রেতাদের মতামতকে সর্বোচ্চ মূল্যায়ন করে ডিমান্ড তার পোশাক তৈরি করে যাবে। ঈদ উপলক্ষে ডিমান্ড’র প্রতিটি আউটলেটে শোভা পাচ্ছে নতুন নতুন পোশাক। এ ছাড়া ডিমান্ড’র প্রত্যেকটি আউটলেটে মিলবে ছোট্টদের পোশাকও।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত