নোয়াখালীতে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১২:২৬ এএম

নোয়াখালীর কবিরহাট উপজেলার বানদত্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিজাম উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ, দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও জেলা শিক্ষক সমিতির নেতারা।

গত ৭ এপ্রিল নোয়াখালী পৌরসভার মুসলিম কলোনির বাসায় শিক্ষক নিজাম উদ্দিনের ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে আহত করে মোয়াজ্জেম হোসেন ফাহাদ ও শাহাদাত হোসেন প্রান্ত।

মানববন্ধন শেষে শিক্ষক-শিক্ষার্থীরা জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের কাছে স্মারকলিপি দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত