মার্চে রাশিয়ার সঙ্গে চীনের বাণিজ্য বেড়েছে ১৩%

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ০১:১৬ এএম

পশ্চিমা দেশগুলোর বিভিন্ন অবরোধের পরিপ্রেক্ষিতে রাশিয়ার সঙ্গে চীনের বাণিজ্য বেড়ে চলেছে। ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও গত মার্চে রাশিয়ার সঙ্গে চীনের বাণিজ্য প্রায় ১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৭ কোটি ডলার। খবর রয়টার্সের।

চীনের শুল্ক বিভাগের উপাত্তে দেখা গেছে, গত মার্চে রাশিয়ায় চীনা পণ্যের জাহাজীকরণ ১২ দশমিক ৭৬ শতাংশ বেড়ে ১ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। অবশ্য গত ফেব্রুয়ারিতে দুই দেশের বাণিজ্য বেড়েছিল ২৫ দশমিক ৭ শতাংশ। প্রান্তিকওয়ারিও দুই দেশের মধ্যে বাণিজ্য বেড়েছে। চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে চীন-রাশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৩০ দশমিক ৪৫ শতাংশ।

২০২১ সালে চীন ও রাশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য ৩৫ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৯০ কোটি ডলার।

চীনের  তেল, গ্যাস, কয়লা এবং কৃষিপণ্যের প্রধান উৎস রাশিয়া। ইউক্রেনে অভিযানের আগে চীন ও রাশিয়ার মধ্যে কৌশলগতভাবে ‘নো-লিমিটস’ অংশীদারিত্ব চুক্তি ঘোষণা হয়।

যাতে নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত রাশিয়ার পণ্য আমদানি বাড়িয়ে মস্কোর মাথাব্যথা দূর করতে পারে চীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত