মহেশপুর সীমান্তে ১১ অনুপ্রবেশকারী আটক

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ০১:৪৮ এএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় নারী ও শিশুসহ ১১ জনকে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার সকালে উপজেলার সুন্দরপুর গ্রাম থেকে তাদের আটক করে বিজিবি। তাদের মধ্যে আটজন পুরুষ, দুই নারী ও এক শিশু রয়েছে। মহেশপুর বিজিবি-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অবৈধভাবে কিছু বাংলাদেশি ভারত থেকে দেশে প্রবেশ করেছে এমন খবরে সীমান্ত এলাকায় অভিযান চালান তারা। সে সময় মাটিলা বিওপির সুন্দরপুর গ্রামের মাঠ থেকে ওই ১১ জনকে আটক করা হয়। আটকদের বাড়ি যশোর, সাতক্ষীরা, নড়াইল ও বগুড়া জেলার বিভিন্ন গ্রামে। তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত