বিয়ের ৬ মাস পর বাবার বাড়ি ফিরে তরুণীর ‘আত্মহত্যা’

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ০৫:৪১ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জে আমগাছে ডালে গলায় ওড়না প্যাঁচানো সিমা বেগম (৩০) নামে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯টায় উপজেলার শমসেরনগর ইউনিয়নের উত্তর রাধানগর এলাকায় ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। সিমা বেগম একই এলাকার মৃত মছক মিয়ার মেয়ে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় ও নিহতের পরিবা জানায়, রাজনগর উপজেলার পরচক গ্রামের রাজিব মিয়ার সঙ্গে ছয় মাস আগে বিয়ে হয় সিমার। শুক্রবার জুম্মার নামাজ শেষে পরিবারের লোকজন তার স্বামীর বাড়িতে ইফতার নিয়ে যায়। সেখানে তাকে চিন্তিত দেখে স্বামীর অনুমতি নিয়ে পরিবারের লোকজন তাকে নিয়ে বাড়ি ফেরেন। পরে সবার অজান্তে নিজ ঘরের পেছনের আমগাছে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। বাড়ির লোকজন গাছে ঝুলন্ত লাশ দেখে চিৎকার করলে আশপাশের সবাই ছুটে আসে। পরে শমসেরনগর পুলিশ ফাঁড়িতে জানালে পুলিশ সদস্যরা গিয়ে লাশটি উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত