১ বছর পর শিশু তিন মাস পর কিশোরী উদ্ধার

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১২:৪৪ এএম

নারায়ণগঞ্জে নবজাতককে বিক্রি করে দেওয়ার এক বছর পর শিশুটিকে উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানার পুলিশ। গত শনিবার রাতে মুন্সীগঞ্জের শ্রীনগর থানার দক্ষিণপাশা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় শিশুকে কিনে নেওয়া রানু বেগম (৪০) নামে এক নারীকে। তিনি দক্ষিণপাশার জাহাঙ্গীর মিয়ার স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে শ্রীনগর থানার দক্ষিণপাশায় অভিযান চালিয়ে এক বছর বয়সী শিশুটিকে উদ্ধারসহ আটক করা হয় রানু বেগমকে। তবে মূল হোতা লাকীকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

অপরদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপহরণের তিন মাস পর এক কিশোরীকে (১৫) রাজধানীর উত্তরা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী সুজন ওরফে মুন্না (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। গত শনিবার রাতে রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত