কক্সবাজারের উখিয়ার পার্শ্ববর্তী ঘুমধুম পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে।
আটককৃত হলেন- কক্সবাজারের মো. হোসেনের পুত্র রুবেল হোসেন (২৪), হ্নীলা নয়াপাড়ার মো. জলিলের মেয়ে আফরিনা আক্তার (১৮), নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া এলাকার মখলেছুর রহমানের স্ত্রী আমেনা খাতুন (৪০)। আটককৃতদের সোমবার দুপুরে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়।
ঘুমধুম পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আল আমিনের নেতৃত্বে রবিবার রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান চালানো হয়।
আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লিখিত এজাহার দাখিল করে মামলা করা হয়েছে বলে ঘুমধুম পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহাগ মিয়া জানিয়েছেন।
