ডিসির মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণার ফাঁদ!

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১১:৪১ পিএম

খুলনা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদারের দাপ্তরিক মোবাইল নম্বর ক্লোন করে অর্থ হাতিয়ে নিতে প্রতারণার ফাঁদ পেতেছে দুষ্কৃতকারীরা। গতকাল সোমবার এক বিশেষ বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন থেকে এ তথ্য জানানো হয়েছে। বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খুলনার দাপ্তরিক মোবাইল ফোন নম্বর ০১৩২২৮৭৫৫০০ ক্লোনপূর্বক অজ্ঞাত এক/একাধিক দুষ্কৃতকারী অর্থ সহায়তা চেয়ে বিভিন্ন ব্যক্তিকে ফোনে বার্তা প্রদান করছে এবং দাবি করা অর্থ ০১৯৩৯০৪০৬২৪ নগদ/বিকাশ নম্বরে প্রেরণের অনুরোধ জানাচ্ছে মর্মে বিষয়টি জেলা প্রশাসনের গোচরীভূত হয়েছে।

এ বিষয়ে অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ইতিমধ্যে আইনপ্রয়োগকারী বিভিন্ন সংস্থাকে অবহিত করা হয়েছে।

কোনো ব্যক্তি অর্থ সহায়তা চেয়ে জেলা প্রশাসনের বরাতে কোনো এসএমএস বা টেলিফোনে বার্তা প্রদান করলে বিষয়টি জেলা প্রশাসনের যেকোনো দায়িত্বশীল কর্মকর্তাকে অবহিত করার জন্য অনুরোধ করেছে জেলা প্রশাসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত