সাংবাদিক মঈন উদ্দিন খানের বাবা মারা গেছেন

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১২:৪০ পিএম

ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাবেক যুগ্ম সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার মঈন উদ্দিন খানের বাবা আব্দুল জব্বার খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার ভোর ৫টায় তিনি নিজ বাড়ি পিরোজপুর সদরের কদমতলা গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ফুসফুস জনিত রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে মরহুম আব্দুল জব্বার খান স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ব্যক্তিগত জীবনে আব্দুল জব্বার খান ছিলেন একজন শিক্ষক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত