ঈশ্বরদীতে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১২:৪২ এএম

পাবনার ঈশ্বরদীর দাদাপুর মাধ্যমিক বিদ্যালয়ে মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা ও মাদকবিরোধী শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার পাবনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ঈশ্বরদীর লক্ষ্মীকু-া ইউনিয়নের দাদাপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষাঙ্গন কর্মসূচির আওতায় এ মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা (খ) সার্কেলের পরিদর্শক ছানোয়ার হোসেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ছানোয়ার হোসেন বলেন, মাদকের দরজা হলো সিগারেট। সিগারেটের মাধ্যমেই অন্য মাদক গ্রহণের দরজা খোলে। সুতরাং পরিবারে, সমাজে এবং বিদ্যালয়ে সবার আদর পেতে চাইলে সিগারেট এবং সকল প্রকার মাদক থেকে দূরে থাকতে হবে।

পরে দশম শ্রেণি ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের মাদকবিরোধী শপথপাঠ শেষে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত