কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ মোহাম্মদ ইলিয়াছ (৪৫) নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
শুক্রবার ভোর রাতে তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১৩ এর এফ-২ ব্লকে ইলিয়াছের ঘরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসীকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
উখিয়া থানার ওসি (তদন্ত) গাজী সালা উদ্দিন বলেন, আটক ইলিয়াছের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
