যুদ্ধে ইউক্রেনের ক্ষতি ৬০০০ কোটি ডলার

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১০:৪০ পিএম

রাশিয়ার অভিযানে ইউক্রেনের ভবন ও অবকাঠামোগত ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত প্রায় ৬ হাজার কোটি ডলারে পৌঁছেছে। গত বৃহস্পতিবার এই তথ্য জানিয়ে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস সতর্ক করে বলেন, যুদ্ধ অব্যাহত থাকলে এই ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

বিশ্বব্যাংকের এক সম্মেলনে ম্যালপাস বলেন, ইউক্রেনের আর্থিক সহযোগিতা প্রয়োজন। প্রাথমিক পাওয়া অবকাঠামো ক্ষতির এই হিসাবের মধ্যে যুদ্ধে ক্রমবর্ধমান অর্থনৈতিক ক্ষতি অন্তর্ভুক্ত হয়নি। তিনি আরও বলেন, ‘অবশ্যই যুদ্ধ এখনো চলছে, সে কারণে মূল্যও বাড়ছে।’

ওই সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি আরও বেশি পরিমাণ ক্ষতি এবং আর্থিক প্রয়োজনের কথা উল্লেখ করেন। জেলেনস্কি বলেন, রুশ ‘আগ্রাসন’-এর ক্ষতি কাটিয়ে উঠতে ইউক্রেনের প্রতি মাসে ৭০০ কোটি ডলার প্রয়োজন। তিনি আরও বলেন, ‘সবকিছু পুনরায় তৈরি করতে আমাদের আরও হাজার হাজার কোটি ডলারের প্রয়োজন পড়বে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত