টাঙ্গাইলে চলন্ত সি‌লিং ফ‌্যান প‌ড়ে ২ শিশুর মৃত্যু, মা আহত

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ০২:৪১ পিএম

টাঙ্গাইলের ভুঞাপু‌রে ঘ‌রের চলন্ত সি‌লিং ফ‌্যান প‌ড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ সময় আহত হ‌য়ে‌ছেন তা‌দের মা।

রবিবার দুপু‌রে উপ‌জেলার পুনর্বাসন এলাকায় এই ঘটনা ঘ‌টে।

নিহত দুই শিশুর নাম সা‌জিম (৬) ও তার ভাই সা‌নি (৪ মাস)। তারা উপ‌জেলা নিকরাইল ইউনিয়নের এক নম্বর মূল্যবান এলাকার ইউসুফের ছে‌লে।

শিশু‌দের মা সা‌হিদা বেগমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

ভুঞাপুর থানার ওসি মো. ফ‌রিদুল ইসলাম ব‌লেন, দুই শিশু নিহত হওয়ার খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে যা‌চ্ছে। কীভা‌বে ঘটনা ঘ‌টেছে সেটা জানা যায়‌নি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত