টানা ছয় দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে হিলিতে

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১১:০৫ পিএম

ঈদুল ফিতর ও শ্রমিক দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ছয়দিন ভারত-বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছেন বন্দরের আমদানি-রপ্তানিকারকরা। তবে হিলি ইমিগ্রেশেন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম সচল থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অপরদিকে সরকারি ছুটি ছাড়া হিলি কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ।

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা নুরুল আলম খান বলেন, ঈদ উপলক্ষে সরকারি ছুটি থাকলেও এ সময় পাসপোর্ট যাত্রীরা পারাপার করতে পারবেন।

হিলি স্থলবন্দরের ম্যানেজার অশিত সান্যাল বলেন, এসময় বন্দরে আটকেপড়া মালামাল খালাস নিতে চাইলে আমদানিকারকরা নিতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত