কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১৬ লাখ ৫০ হাজার টাকার জাল নোটসহ দুজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলো উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যার পশ্চিম হলদিয়া পালং এলাকার মো. রহিম (২৩) ও সারোয়ার কামাল (১৮)। তাদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
গত সোমবার রাত সোয়া ১২টার দিকে উখিয়ার লম্বাশিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১/ইস্ট এর এফ/৯ ব্লকের সোনা মিয়া চায়ের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।
