বাগেরহাটের ফকিরহাটে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। রবিবার সকাল আটটায় বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম পরিচয় পুলিশ তাৎক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেনি।
বাগেরহাটের মোল্লাহাট হাইওয়ে পুলিশের পরিদর্শক শেখ আবুল হাসান বলেন, রবিবার সকাল আটটার দিকে বাগেরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চালক ঘটনাস্থলেই মারা যান।
তিনি বলেন, সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা নিহতদের দেহ গাড়ি থেকে বের করার চেষ্টা করছেন। দুটি যানই বেপরোয়া গতিতে চলার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছি।
মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতদের নামপরিচয় জানার চেষ্টা চলছে। বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
