বাবার কবর জিয়ারত করার সময় বজ্রপাতে নিহত যুবক

আপডেট : ০৩ মে ২০২২, ০১:১২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বজ্রপাতে মো. রনি নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ঈদের দিন সকাল ১০টায় দিকে খরমপুর মাজার শরীফ কবরস্থানে এ ঘটনা ঘটে।

নিহত রনি দূর্গাপুর মধ্যপাড়া মোহাম্মদ আলীর ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।

আখাউড়া পৌরসভার দূর্গাপুর গ্রামের আব্দুল কাদের মনু সর্দার জানান, দূর্গাপুর গ্রামে ঈদের নামাজ পড়ে রনি  তার বাবা, নানা-নানির কবর জিয়ারত করার জন্য খরমপুর মাজার শরীফ কবরস্থানে গিয়েছেন। জিয়ারত অবস্থায় বজ্রপাতে রনি মিয়া আহত হন। পরে তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হলে জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার শ্যামল কুমার রায় মৃত ঘোষণা করেন। রনির মা একজন মানসিক প্রতিবন্ধী। 

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার বলেন, ‘কবর জিয়ারত করার সময় বজ্রপাতে রনি নামের এক যুবকের মৃত্যুর হয়েছে। বজ্রপাতের মৃত্যুর বিষয়ে মেডিকেল সার্টিফিকেট পেয়ে লাশ সুরতহাল করে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত