ঈদের দিনে রাজধানীয় রাস্তায় মানুষের ভিড়

আপডেট : ০৩ মে ২০২২, ০৮:২১ পিএম

ঈদের দিন সকালের ঝুম বৃষ্টি ঢাকায় গরমের অস্বস্তি অনেকটাই দূর করেছে। ঈদের নামাজ আর খাওয়া শেষে দুপুর থেকে পরিবারের সদস্যদের নিয়ে অনেককে দেখা গেছে বেরিয়ে পড়তে। পরিচিত কিছু দশর্নীয় স্থানে ভিড় করেন কেউ কেউ। তবে সব দর্শনীয় স্থানে প্রবেশ করতে না পেরে রাস্তায় ঘোরাঘুরি করতে হয় অনেকে।

মঙ্গলবার বিকেলে দেখা গেছে রাস্তায় বাস কম থাকলেও ব্যক্তিগত গাড়ি, সিএনজি, রিকশার ভিড়। 

রাজধানীর বিজয় সরণী, বাংলমোটর, শাবহাগসহ বিভিন্ন এলাকায় সিগন্যালে বেশ কিছুক্ষণ গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়।  

image

তবে ইদ আনন্দে অনেকটা ভাটা পড়ে অধিকাংশ বিনোদনকেন্দ্র বন্ধ থাকায়। শিশুপার্ক, জাদুঘরের মতো প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় রাজধানীর টিএসসি, শাহাবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্কে ঘুরে বেড়াতে দেখা গেছে তাদের। ছবি তুলছেন, ঘুরছেন, গল্পে করে সময় কাটাচ্ছেন কেউ কেউ। আবার কেউ তুলছেন সেলফি।

বন্ধ রয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বঙ্গবন্ধু সামরিক জাদুঘরও। তবে খোলা রয়েছে মিরপুরে জাতীয় চিড়িয়াখানা।

মঙ্গলবার বিকেলে চিড়িয়াখানায় গিয়ে দেখা যায়, পশুপাখি রাখা খাঁচার সামনে দর্শনার্থীদের জটলা। কেউ কিছুক্ষণ অবস্থান করে সময় নিয়ে দেখছেন, কেউ বা একটু দেখেই ছুটছেন অন্য পশুপাখি দেখার জন্য। চিড়িয়াখানার ভেতরের রাস্তাগুলো মানুষে পূর্ণ। শিশু-কিশোর, তরুণ-তরুণী, মধ্যবয়সী, বৃদ্ধ—সব বয়সী মানুষ ভিড় করেছে চিড়িয়াখানায়।
গত দুই বছরের মতো এবারও রাজধানীর একমাত্র শিশুপার্কটি বন্ধ থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সোহরাওয়ার্দী উদ্যানের মতো মাঠে-ঘাটেই উদযাপন করতে হচ্ছে ইদ আনন্দ।

রমনা পার্কেও ছিল মানুষের ভিড়। কেউ ছবি তুলছেন কেউ তুলছেন সেলফি। এখানে বেড়াতে আসা নীলিমা আক্তার বলেন, শিশু পার্কটা বন্ধ থাকায় বাচ্চাদের বেড়ানোর কোনো জায়গাই নেই। এমনিতেই ঢাকাতে বেড়ানোর জায়গার অভাব, তার ওপরে এটা দেখি বন্ধ।

image

অন্যদিকে রাজধানীর গুলিস্তান পার্কে তুলনামূলক ভিড় ছিল বেশি। সেখানে ছোট ছোট দোকানিরা নানা ধরনের পণ্যের পসরা নিয়ে বসেছে। এখানে ভ্রাম্যমাণ স্লিপারের ব্যবস্থাও করা হয়েছে। এই পরিবেশে শিশুরা ঘুরতে এসে অনেক মজা পেয়েছে। তাদের পাশাপাশি অভিভাবকরাও সামিল হয়েছে ইদ আনন্দে।

অনেকে ভিড় করেন হাতিরঝিলে। ঝিলের মনোরম পরিবেশে ওয়াটার ট্যাক্সিতে চড়ে আর গাছের ছায়ায় বসে গল্প আর আড্ডায় দিন কেটেছে রাজধানীর হাজারও মানুষের। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সরগরম ছিল পুরো ঝিল পাড়।

ঝিলের গুলশান, এফডিসি ও রামপুরা প্রান্ত থেকে নৌকা বা স্পিড বোটে চড়ে ভ্রমণের সুযোগ ছিল। তবে রামপুরা থেকে এফডিসি যাওয়ার সড়কের পুরো অংশজুড়ে বিনোদনপ্রেমীদের দেখা গেছে ঝিলের পাশে বসে গল্প আর আড্ডায় মাততে। এলোমেলো ঘুরে বেড়ানো আর ছবি বা সেলফি তোলা ব্যক্তিরাও নজর কেড়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত