টেকনাফে অস্ত্রসহ ১০ রোহিঙ্গা গ্রেপ্তার

আপডেট : ০৬ মে ২০২২, ১২:৩১ এএম

কক্সবাজার টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্রসহ ১০ রোহিঙ্গা ডাকাতকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এপিবিএন)।

গত বুধবার ভোর ৪টার দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রোহিঙ্গারা হলো নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের আক্তার হোছন, মোঃ হাসান, মোহাম্মদ নুর,  সাইফুর রহমান, নুরুল আমীন, শাহিন, মোঃ ইলিয়াস, মোঃ রফিক, খাইরুল আমীন, মোঃ ইলিয়াস।

বিষয়টি নিশ্চিত করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক তারিকুল ইসলাম জানান, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লকে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে একটি এলজিসহ ১০ রোহিঙ্গা ডাকাতকে পুলিশ আটক করে।

পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত