সুদের হার ১৩ বছরে সর্বোচ্চ যুক্তরাজ্যে

আপডেট : ০৬ মে ২০২২, ১০:৫৫ পিএম

মূল সুদের হার ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ করেছে ব্যাংক অব ইংল্যান্ড। বিশ্বের নীতিনির্ধারকরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে লড়াই চালিয়ে যাচ্ছে। নেওয়া হচ্ছে একের পর এক পদক্ষেপ। করোনা মহামারী ও ইউক্রেনে রাশিয়ার হামলার পর দেশে দেশে মূল্যস্ফীতি রেকর্ড পরিমাণ বেড়েছে বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক ডিসেম্বর থেকে চতুর্থবারের মতো সুদের হার বাড়াল। কারণ, দেশটির মূল্যস্ফীতি ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তা মূল্য নিয়ন্ত্রণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাংকের পক্ষ থেকে আরও জানানো হয়, ইউক্রেনে রাশিয়ার হামলার পর মূল্যস্ফীতির চাপ অনেক বেড়েছে। এতে বিশ্বের অন্যান্য দেশের মতো যুক্তরাজ্যের প্রবৃদ্ধিও কমেছে।

ইউক্রেনের বর্তমান পরিস্থিতি ছাড়াও অর্থনৈতিক অবনতিতে ভূমিকা রাখছে চীনের করোনা বিধিনিষেধ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত