পঞ্চগড়ে রেলমন্ত্রী

মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে হবে

আপডেট : ০৬ মে ২০২২, ১১:৩২ পিএম

‘ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন-সংগ্রামসহ সামাজিক ও মানবিক সব কার্যক্রমে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। আমরা এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী। ঢাবিতে পড়ে প্রতিষ্ঠিত হয়ে আত্মকেন্দ্রিক না হয়ে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে হবে।’ গত বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চগড়ে ঢাকা বিশ^বিদ্যালয় পরিবারের ঈদ পুনর্মিলনী ও কৃতীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন।

পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে ঢাকা বিশ^বিদ্যালয়ের নতুন ৩০ শিক্ষার্থীকে সংবর্ধনা এবং ৫ কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত