ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে একটি দোতলা ভবনে আগুন লেগে ৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে এই অগ্নিকাণ্ড ঘটে বলে এনডিটিভির খবরে বলা হয়।
ইন্দোরের পুলিশ কমিশনার হরিনারায়না চেরি মিশ্র জানিয়েছেন, ঘটনাস্থল থেকে সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে নয়জনকে; এর মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, যে ভবনে আগুন লেগেছে সেটি ইন্দোরের স্বর্ণ বাগ কলোনিতে অবস্থিত। ভবনটির নিচ তলায় প্রধান বৈদ্যুতিক সরবরাহ ব্যবস্থায় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত সেখানে রাখা মোটরসাইকেল-গাড়িতে ছড়িয়ে পড়ে। তারপর পুরো ভবনেই ছড়িয়ে পড়ে আগুন।
