আনোয়ারায় এক কুকুরের কামড়ে ১৫ জন আহত

আপডেট : ০৭ মে ২০২২, ০৩:৪৯ পিএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি কুকুরের কামড়ে ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ।

শুক্রবার বিকেল থেকে শনিবার দুপুর পর্যন্ত উপজেলার বরুমচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছমদিয়া ও মহানগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. আবিদ (৮), মো. জিহাদ (১২), শামসুল ইসলাম (৫৫), হামিদুল ইসলাম (৫০), আবুল কালাম (৭০), উপল দাশ (৩৫), সামির (১০), নাছির উদ্দিন (৫০), মো. জাহিদ (১২), নুর মোহাম্মদ (৬০), মো. দিদার (৪০), নুর নাহার বেগম (৫০),আবদুল আজিজ (৪৫), আবদুর রশিদ (১৮)। অন্যজনের নাম জানা যায়নি।

আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য শহীদ আহমেদ চৌধুরী জানান, শুক্রবার বিকেলে বাড়ির উঠানে শিশুরা খেলার সময় হঠাৎ একটি কুকুর এসে আবিদ নামের একজন শিশুকে কামড় দেয়। পরে প্রতিবেশীরা কুকুরটিকে ধাওয়া করেন। এরপর কুকুরটি এলাকার একে একে ১০ ব্যক্তিকে কামড় দেয়। পরের দিনও একইভাবে আরও ৫ জনকে কামড়িয়ে জখম করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত