কুলাউড়ায় সুরমা মেইলের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

আপডেট : ০৭ মে ২০২২, ০৬:১৭ পিএম

মৌলভীবাজারের কুলাউড়ায় সুরমা মেইলের ইঞ্জিন বিকল হওয়ায় সিলেট-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অবশ্য তিন ঘণ্টা পর ফের ট্রেন চলাচল শুরু হয়।

জানা গেছে, শনিবার সকাল ৬টার দিকে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে সুরমা মেইল ট্রেনটি। সকাল ১০টার দিকে কুলাউড়া উপজেলার মনু এলাকায় আসার পর হঠাৎ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে সিলেট-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পরে দুপুর ১টার দিকে পারাবাতের ইঞ্জিন দিয়ে টেনে সুরমা মেইলের বিকল ইঞ্জিনটি লংলা স্টেশনে নিয়ে রাখার পর পুনরায় এই রুটে ট্রেন চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মুহিব উদ্দিন আহমদ জানান, সুরমা মেইলের ইঞ্জিন বিকল হওয়ার ৩ ঘণ্টা পর সচল হয়েছে ট্রেন চলাচল। বর্তমানে সিলেট-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত