রাজবাড়ীতে গুলিবিদ্ধ কৃষক মারা গেছেন

আপডেট : ০৭ মে ২০২২, ১১:১০ পিএম

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের হাটবনগ্রাম এলাকায় দুর্বৃত্তের গুলিতে আহত কৃষক জয় গোপাল বিশ্বাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গোপাল বিশ্বাসের ভাই পরিমল বিশ্বাস জানান, শনিবার সকালে তার ভাই মারা যান।

গত ৫ এপ্রিল রাত ৮টার দিকে শ^শুরবাড়ির অদূরে দুর্বৃত্তের গুলিতে আহত হন জয় গোপাল বিশ্বাস (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, জয় গোপাল গত বৃহস্পতিবার বিকেলে হাটবনগ্রাম এলাকায় তার শ^শুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাতে খাওয়া-দাওয়া করার পর বাড়ির উঠানে বসে ছিলেন। এ সময় এক ব্যক্তি এসে তাকে ডেকে নিয়ে যায়। পরে তাকে বাড়ির অদূরে একটি বাগানে নিয়ে গুলি করা হয়। তাকে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত