মানসিক অস্থিরতায় ভুগবেন সিংহ, দূরপাল্লার যাত্রা অশুভ মকরের

আপডেট : ০৮ মে ২০২২, ১২:১৪ পিএম

মেষ : নক্ষত্র ও রাহু গ্রহের অবস্থানের ফলে অর্থলাভের যোগ রয়েছে। জাতকরা সঞ্চয় করতে পারেন না। শেষজীবনের জন্য সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন।

বৃষ : রবি ও চন্দ্র একই রাশিতে অবস্থান করছে, ফলে জাতকের হতাশা কেটে নতুন চলার পথ খুঁজে পাবেন। সুযোগের সঠিক ব্যবহার করুন।

মিথুন : পুরুষ-মহিলা নির্বিশেষে মানুষের প্রিয়পাত্র। তবে সকলের মনোরঞ্জন করতে গিয়ে অযথা অপ্রয়োজনে মিথ্যার আশ্রয় গ্রহণ করবেন না।

কর্কট : অস্তমিত শুক্র গ্রহের সঙ্গে রবির মিলনের ফলে, গোপন রোগে আক্রান্ত হতে পারেন। দ্রুত চিকিৎসা না করলে মানসিক সমস্যা দেখা দিতে পারে।

সিংহ : বুধ লগেড়বর দ্বাদশে মঙ্গলের অবস্থানের ফলে পারিবারিক কলহে লিপ্ত হবেন। এ ছাড়া মূত্রকৃচ্ছ্রপীড়াদি দেখা দিতে পারে। মানসিক অস্থিরতায় ভুগবেন।

কন্যা : অক্ষাংশে বৃহস্পতির অবস্থান ও মূলত্রিকোণে গ্রহের প্রভাবে জাতকের এ-সপ্তাহটা শুভ। তবে প্রচলিত আইন বিরুদ্ধ কোনো কাজে জড়াবেন না।

তুলা : জাতকের গ্রহগণ এ-সপ্তাহে পূর্ণবলশালী রূপে সৌভাগ্যের দ্বার মেলে ধরবে। অর্থপ্রাপ্তি হতে পারে।

বৃশ্চিক : নারী-পুরুষ নির্বিশেষে গ্রহাদির দিগ¦লের কারণে জাতকের শত্রুবিনাশ হবে। মূলত প্রতিবেশীর কোপানল থেকে রক্ষা পাবেন। এ সপ্তাহটা শুভ।

ধনু : পঞ্চমে মঙ্গল ও নবমে ক্ষীণ চন্দ্রের অবস্থানের ফলে জাতকের পরোপকারে সপ্তাহটা পার হবে। সাহায্যের পূর্বে সুচিন্তিত সিদ্ধান্ত নিন।

মকর : জন্মকু-লীতে শনি কেন্দ্রস্থ হওয়ার ফলে, জাতকের ক্রোধ বিপদ ডেকে আনবে। দুর্ঘটনায় রক্তপাতের সম্ভাবনা, দূরপাল্লার যাত্রা অশুভ।

কুম্ভ : লগ্নের চতুর্থে রাহুর উচ্চস্থ অবস্থানের ফলে জাতক ব্যবসায়ে প্রতিপত্তি লাভ করবেন। সৃষ্টিশীল কাজে সুনামের সাথে রাজদ্বারে স্বীকৃতি পাবেন।

মীন : ভ্রাতৃপতি বা তৃতীয়াধিপতি জাতকের তৃতীয়স্থানে অবস্থানের ফলে, প্রবাসের বন্ধু কর্তৃক অর্থ লাভ করবেন। রাজদ্বারে প্রতিপত্তি লাভের যোগ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত