সর্বকালের সবচেয়ে দুর্বল অবস্থায় পৌঁছেছে ভারতীয় রুপি। ডলারের বিপরীতে রেকর্ড পতন হয়েছে ভারতীয় রুপির দামের। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে প্রতি মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম সর্বনিম্ন হারে পৌঁছায়। বর্তমানে ডলার প্রতি ভারতীয় মুদ্রার দাম নেমে দাঁড়িয়েছে ৭৭ রুপি ৪০ পয়সায়।
বিশেষজ্ঞদের মতে, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় চীনে কঠোর লকডাউন ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে শেয়ার বাজারে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন।
এর আগে গত শুক্রবার বাজার বন্ধ হওয়ার আগে ডলার প্রতি ভারতীয় মুদ্রার দাম ৭৭ রুপি ৫ পয়সায় নেমে দাঁড়িয়েছিল। আর সোমবার সকালের শুরুতেই তা আরও কমে ৭৭ রুপি ৪২ পয়সায় নেমে দাঁড়ায়।
