ঈশ্বরদীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা

আপডেট : ১১ মে ২০২২, ১০:৫৫ পিএম

পাবনার ঈশ্বরদীতে কামরুল ইসলাম (২৮) নামে এক ধান-চাল ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা হয়েছে। বুধবার (১১ মে) বিকালে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড় সংলগ্ন লতিফ বিশ্বাসের ধানের চাতালের সামনে এ ঘটনা ঘটে। 
কামরুল ইসলাম দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের মো. শুকুর আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা সাব্বির হোসেন জানান, বিকাল ৫টার কিছু সময় পর দুই রাউন্ড গুলির শব্দ শুনে পাশ্ববর্তী লোকজন গিয়ে দেখতে পান ব্যবসায়ী কামরুল ইসলাম গুলিবদ্ধ অবস্থায় পড়ে আছেন। এ সময় হেলমেট পরা এক ব্যক্তিকে মোটরসাইকেল চালিয়ে দ্রুত পালিয়ে যেতে দেখা যায়। কামরুল ইসলামকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তার হাত ও বুকের এক পাশে গুলি লেগেছে। 

কে এবং কেন ব্যবসায়ী কামরুলকে হত্যার জন্য গুলি করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আহত কামরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কে এবং কেন ব্যবসায়ী কামরুলকে হত্যার জন্য গুলি করেছে তার মূল রহস্য উন্মোচনে ইতিমধ্যেই কাজ শুরু করেছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত