কুলাউড়ায় সিঁদ কেটে ঘুমন্ত শিশু চুরি

আপডেট : ১২ মে ২০২২, ১২:১৪ এএম

কুলাউড়ায় বসতঘরের সিঁদ কেটে মায়ের সঙ্গে ঘুমন্ত অবস্থায় হাবিবুর রহমান মাহিন নামে তিন বছর বয়সী এক শিশুকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শিশুটির মা লিজা বেগমের ভাষ্যমতে, মাহিনের বাবা দুবাই প্রবাসী থাকায় তিনি সন্তানকে নিয়ে কৌলা গ্রামে বাবার বাড়ি থাকেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে তিনি মাহিনকে নিয়ে ঘুমাতে যান। রাত ২টার দিকে হঠাৎ ঘুম ভাঙলে মাহিনকে বিছানায় না দেখতে পেয়ে ঘরে খুঁজতে থাকেন। একপর্যায়ে ঘরের সিঁদ কাটা দেখতে পান। পরে তারা থানায় খবর দিলে ভোরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের একটি দল। ঘটনাটি শোনার পর গতকাল বুধবার সকাল থেকে কৌলা গ্রামে মানুষ ভিড় জমান।

এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় দেশ রূপান্তরকে বলেন, নিখোঁজ শিশু উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত