গাজীপুর মহানগরীর দক্ষিণখান এলাকা হতে ৩০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে কাজী রাসেল (৩৫), মোঃ মনির (৩৪) ও মোঃ শাহপরান হোসেন রনি ওরফে বাদশাকে (২৩) গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা; যার আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা, একটি ট্রাক, তিনটি মোবাইল ফোন এবং নগদ এক হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কুমিল্লা জেলা হতে ০১টি কাভার্ডভ্যান যোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজার বড় একটা চালান গাজীপুরের দিকে আসছে। দলটি রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণখানের রিফাত সিফাত ফিলিং স্টেশনের সামনে ঢাকা সিটি বাইপাস রোডের ওপর চেকপোস্ট পরিচালনা করে।
