গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি কোচিং সেন্টারে গত এপ্রিলে ধারণকৃত কয়েকজন ছাত্রীর ধূমপানের ভিডিওকে আমলে নিয়ে চার ছাত্রীকে মৌখিক বহিষ্কার করা হয়েছে।
ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়েছে।
সূত্র জানায়, সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের চারজন ছাত্রী টঙ্গীর আউচপাড়া এলাকায় স্কুলের পাশেই একটি কোচিং সেন্টারে প্রাইভেট পড়ে। কোচিং সেন্টারের পাশেই একটি গলির মধ্যে স্কুল ড্রেস পরা অবস্থায় সিগারেট খাচ্ছিল তারা ৪ জন। এ সময় তাদের অন্য বন্ধুরা সিগারেট খাওয়ার দৃশ্যটি ভিডিও করে রাখে।
কিছুদিন আগে ধারণ করা ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেয়। সঙ্গে সঙ্গে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে এলে গত বৃহস্পতিবার ওই চার শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে এনে ধূমপান করার অভিযোগে স্কুল থেকে মৌখিকভাবে বহিষ্কার করে।
সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান বলেন, এটা আমাদের প্রাতিষ্ঠানিক বিষয়। এটা নিয়ে রিপোর্ট করার কি আছে? আপনি অফিসে আসেন। তখন বিস্তারিত বলব। ফোনে কিছু বলা যাবে না। যাই হয়েছে সেটা আমাদের অফিশিয়ালি বিষয়, আপনারা সাংবাদিকরা এটা নিয়ে এত মাতামাতি কেন করছেন বুঝতেছি না!’
গাজীপুর জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা বলেন, ‘বিষয়টি শুনেছি। এখনো ভিডিওটি আমি দেখিনি। ভিডিওটি আমি আগে হাতে পাই, তারপর ওটা দেখে প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে কথা বলব।’
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘ধূমপানের ভিডিওটি ছড়িয়ে পরার বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি।’
