দিনাজপুর বিএনপির সভাপতি দুলাল সম্পাদক কচি

আপডেট : ১৬ মে ২০২২, ০১:০৭ এএম

দিনাজপুর জেলা বিএনপির নির্বাচনে সভাপতি পদে মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক পদে বখতিয়ার আহমেদ কচি জয়ী হয়েছেন। গত শনিবার রাত সাড়ে ১০টায় দিনাজপুর শহরের জেল রোডের জেলা বিএনপির কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আশফাক আহমেদ। এর আগে দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।

এতে সভাপতি দুলাল পেয়েছেন ৮১৮ ভোট। সাধারণ সম্পাদক পদে কচি পেয়েছেন ১০৯৬ ভোট।

অপরদিকে, আগের কমিটি বিলুপ্ত ঘোষণার দুই বছরের বেশি সময় পর চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৬১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে মোশারফ হোসেনকে আহ্বায়ক ও লায়ন হেলাল উদ্দিনকে সদস্য সচিব করা হয়। এ কমিটিতে ১৩ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৪৬ জন সদস্য রাখা হয়েছে।

গত শনিবার রাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমদ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে আরও জানা যায়, আহ্বায়ক কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত