ভুয়া চিকিৎসককে লাখ টাকা জরিমানা

আপডেট : ১৭ মে ২০২২, ১১:৫৫ পিএম

বাগেরহাটের কচুয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা দেওয়ায় এম এম মনির নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার জিরো পয়েন্ট মোড়ের একটি চেম্বারে অভিযান চালিয়ে তাকে এ অর্থদন্ড দেওয়া হয়। এদিন প্রথমে তাকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। পরে ওই ভুয়া চিকিৎসক আর কোনোদিন চিকিৎসাসেবা দেবে না মর্মে মুচলেকা দিলে আগের দন্ড মওকুফ করে এক লাখ টাকা জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্ত এম এম মনিরের বাড়ি বাগেরহাট শহরের হরিণখানা এলাকায়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার জানান, উপজেলার জিরো পয়েন্ট মোড়ে একটি চেম্বার খুলে এম এম মনির নামে এক ব্যক্তি চিকিৎসকদের বড় বড় ডিগ্রি ব্যবহার করে স্থানীয় মানুষদের চিকিৎসা দিয়ে আসছেন, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এই ব্যক্তি চিকিৎসাশাস্ত্রের যে সর্বোচ্চ ডিগ্রিগুলো ব্যবহার করছেন তা সবই মিথ্যা, যা তিনি আদালতের কাছে স্বীকার করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত