আইপিএলের জৈব-সুরক্ষা বলয় ভেঙে নিউজিল্যান্ডে ফিরে যাচ্ছেন কেন উইলিয়ামসন। বুধবার খবরটি নিশ্চিত করে সানরাইজার্স হায়দরাবাদ।
দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন উইলিয়ামসন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরছেন কিউই অধিনায়ক। যার ফলে ২২ মে আইপিএলের লিগ ফিক্সচারের শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে উইলিয়ামসনকে পাচ্ছে না হায়দরাবাদ।
তার পরিবর্তে সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্বে দেখা যেতে পারে ভুবনেশ্বর কুমার, নিকোলাস পুরান এবং এইডেন মার্করামের মধ্যে যে কেউ একজনকে। এর আগেও হায়দরাবাদের অধিনায়ক হিসেবে দেখে গেছে ভুবনেশ্বরকে।
অন্যদিকে পুরান সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের অধিনায়ক হয়েছেন। কাইরন পোলার্ডের অবসরের পর তার স্থলাভিষিক্ত হলেন তিনি।
হায়দরাবাদ পঞ্চদশ আইপিএলের প্লে-অফ নিশ্চিত করলেও উইলিয়ামসসন আইপিএলের জৈব-সুরক্ষা বলয়ে ফিরবেন কিনা তা অনিশ্চিত। মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ৩ রানের জয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে হায়দরাবাদ।