নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ডিঙ্গি নৌকা উল্টে পানিতে ডুবে আল মামুন (১০) নামে এক শিশু মারা গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মামুন উপজেলা সদরের ছোটহাটি গ্রামের অনি মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আল মামুন ও শান মিয়া নামে দুই শিশু ডিঙ্গি নৌকা নিয়ে বাড়ির কাছে পালইকান্দা হাওরে পাখির বাচ্চা ধরতে বের হয়। যাওয়ার পথে পানির স্রোতে ডিঙ্গি নৌকাটি উল্টে দুই শিশু পানিতে পড়ে যায়। এ সময় শান মিয়া সাঁতরে তীরে উঠতে পারলেও আল মামুন ডুবে যায়।
খবর পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা ১২টার দিকে পানির নিচ থেকে মামুনের লাশ উদ্ধার করে।
