গোপালগঞ্জ-মুকসুদপুর

মেয়রসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আপডেট : ১৯ মে ২০২২, ১১:১৩ পিএম

গোপালগঞ্জ ও মুকসুদপুর পৌরসভা নির্বাচনের বাছাইয়ে এক মেয়র প্রার্থী ও পাঁচ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা ফায়জুল মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, মুকসুদপুর পৌরসভা নির্বাচনে এক মেয়র প্রার্থীসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। অন্যদিকে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় গোপালগঞ্জ সদর পৌরসভায় বাতিল করা হয়েছে এক কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র।

জেলা নির্বাচন কর্মকর্তা ফায়জুল মোল্যা জানান, বাছাইয়ের পর মুকসুদপর পৌরসভায় মেয়র পদে ৫, কাউন্সিলর পদে ৩১ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ পাওয়া গেছে। গোপালগঞ্জ সদর পৌরসভা নির্বাচনে অপ্রাপ্ত বয়স হওয়ায় ৪ নম্বর ওয়ার্ডের এক কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।  আগামী ১৫ জুন গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর পৌরসভায় ভোট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত