বিজ্ঞানীদের দাবি, দেশে প্রথম

ঈশ্বরদীতে আখের সাথী ফসল ধান

আপডেট : ২১ মে ২০২২, ০১:১১ এএম

ঈশ্বরদীতে দেশে প্রথমবারের মতো আখের সাথী ফসল হিসেবে করা হচ্ছে ধান চাষ। পাবনার ঈশ্বরদীতে অবস্থিত বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের দাবি, প্রথমবারের মতো আখের সাথী ফসল হিসেবে বোরো ধান চাষ করা হয়েছে।

এক কেজি ধান উৎপাদনে খরচ হয় প্রচুর পানি। আর আখ খরাসহিষ্ণু। এই দুই বিপরীত বৈশিষ্ট্যের ফসল একসঙ্গে চাষের পদ্ধতি আবিষ্কার করেছেন সুগারক্রপের বিজ্ঞানীরা। এই যৌথ ফসল পরীক্ষামূলকভাবে চাষ করে সফলতা এসেছে। ফলনও ভালো পাওয়া গেছে বলে জানিয়েছেন এ প্রকল্পের ইনচার্জ ড. আনিসুর রহমান।

এ বিষয়ে গতকাল শুক্রবার বিএসআরআইয়ের আয়োজনে এ প্রযুক্তির ওপর মাঠ দিবস ও মিলনায়তনে সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাস। সভাপতিত্ব করেন বিএসআরআইয়ের মহাপরিচালক ড. আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক আশরাফ আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক তৌফিকুল আলম, মূল প্রবন্ধ উপস্থাপন করেন উদ্ভাবক ড. আনিসুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত