সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী

গাফ্ফার চৌধুরীর মরদেহ ঢাকায় আসবে বৃহস্পতিবার

আপডেট : ২১ মে ২০২২, ০২:০০ এএম

বিশিষ্ট সাংবাদিক ও কলামনিস্ট আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ আগামী বৃহস্পতিবার (২৬ মে) ঢাকায় আসবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এ কথা জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, আগামী বুধবার বিমানের ফ্লাইট আছে। পরের দিন বৃহস্পতিবার মৃতদেহ ঢাকায় পৌঁছাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘নেত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য। আমরা লন্ডন মিশনকে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি।’

দাফনের বিষয়ে তিনি বলেন, স্ত্রীর কবরের পাশে আবদুল গাফ্ফার চৌধুরীকে দাফন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত