দুপুরে আত্মসমর্পণ করবেন হাজী সেলিম

আপডেট : ২২ মে ২০২২, ১০:৩১ এএম

দুর্নীতি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম আজ দুপুরে আদালতে আত্মসমর্পণ করবেন।

হাজী সেলিমের আইনজীবী আজ সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাজী মোহাম্মদ সেলিম ঢাকা বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহীদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করবেন।

তিনি বলেন, আজ রবিবার দুপুর ২টার পর হাজী সেলিম আত্মসমর্পণ করবেন। আমরা কারাগারে তার ডিভিশনের জন্য আবেদন করবো। এরপর আপিল বিভাগে তার জামিন আবেদন করবো। 

এর আগে গত ২৫ এপ্রিল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় হাজী সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১০ বছর কারাদণ্ড বহালের রায় হাইকোর্ট থেকে নিম্ন আদালতে পাঠানো হয়।

দুদকের আইনজীবী খুরশিদ আলম খান ওই দিন বলেছিলেন, হাইকোর্টের রায় অনুযায়ী আজ থেকে ৩০ দিনের মধ্যে হাজী মো. সেলিমকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।

গত ৯ মার্চ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় সংসদ সদস্য হাজী মো. সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১০ বছর কারাদণ্ড বহাল রেখে রায় প্রকাশ করেন হাইকোর্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত