নাটোরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৪ মে ২০২২, ০২:২২ পিএম

নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে রবিউল ইসলাম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যার দিকে উপজেলার চকবাদেকুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম একই এলাকার মজনুর ইসলামের ছেলে।

লালপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু রবিউল বিকেলে খেলার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। সন্ধ্যা হয়ে গেলেও সে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করতে থাকে। এরই একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার পায়ের স্যান্ডেল ভাসতে দেখা যায়।

স্থানীয় ও পরিবারের সদস্যরা পুকুরে খোঁজাখুঁজির একপর্যায়ে ওই শিশুকে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত