৪০০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যু্বক আটক

আপডেট : ২৭ মে ২০২২, ০২:৩২ পিএম

কক্সবাজার টেকনাফের স্থলবন্দরের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মে ) রাত ১০টার দিকে ইউনাইটেড স্থলবন্দরের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক যুবক বালুখালী ১২ নং  ক্যাম্পের মোহাম্মদ হোসেনের ছেলে মো. শফিক (২৩)।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, ইউনাইটেড স্থলবন্দরের সামনে অভিযান চালিয়ে শফিক নামে রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে তল্লাশি করে তার কাছ থেকে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ধৃত ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত