দাউদকান্দির ঐতিহাসিক বঙ্গবন্ধু মঞ্চ উদ্ধারের দাবিতে মানববন্ধন, অবস্থান ধর্মঘট, বিক্ষোভ মিছিল ও ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে। মঞ্চ পুনরুদ্ধার ও পুনঃস্থাপন কমিটির আয়োজনে গতকাল শনিবার সকালে দাউদকান্দি বাজার পুরনো ফেরিঘাটে দখলে থাকা মঞ্চের পাদদেশে এ কর্মসূচি পালন করেন উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ কয়েক হাজার জনতা।
এতে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মইন চৌধুরী প্রমুখ। বিক্ষোভ সমাবেশ শেষে নেতাকর্মীরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
