ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু

আপডেট : ২৮ মে ২০২২, ১১:৪০ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরের ভাওড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোহাম্মদ আলী (৬২) নামে এক মেম্বার (সদস্য) প্রার্থী মারা গেছেন। গতকাল শনিবার সকালে কামারপাড়া বাজার থেকে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার এবং কামারপাড়া গ্রামের বাসিন্দা। ভাওড়া ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আগামী ১৫ জুনের নির্বাচন উপলক্ষে তালা প্রতীক নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন মোহাম্মদ আলী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত