বরিশালে সময় টিভির সাংবাদিককে অপহরণের চেষ্টা

আপডেট : ২৯ মে ২০২২, ০৯:৩৭ পিএম

সময় টেলিভিশনের বরিশাল অফিস প্রধান অপূর্ব অপুকে অপহরণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহিন হোসেন মল্লিক মামুন নামে একজনকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশ।

রোববার দুপুর সাড়ে ৩টার দিকে উত্তর বগুড়া রোড মুমীতু কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। শাহিন হোসেন মল্লিক মামুন ওই কমিউনিটি সেন্টারের প্রোপাইটর।

খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিবি) মঞ্জুর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেন।

মঞ্জুর হোসেন বলেন, আমরা প্রাথমিক পর্যায়ে অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসিটিভি ফুটেজ দেখা গেছে দুষ্কৃতকারীরা সাংবাদিক অপুর্ব অপুকে সড়কের মাঝে পথরোধ করে মারধরের চেষ্টা করে। পরে অপু তাদের হাত থেকে ছুটে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হন। দুষ্কৃতকারীরা ওই ঘটনার পর সবাই মুমীতু কমিউনিটি সেন্টারের মধ্যে প্রবেশ করে। এ ঘটনায় মামুন জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত