কাবা প্রাঙ্গণে ৭০ বছর নামাজ আদায়

আপডেট : ২৯ মে ২০২২, ১১:১০ পিএম

সৌদি আরবের মক্কার বাসিন্দা শায়খ মুহাম্মদ বিন আবদুল ওয়াহাব আলে শায়েখ। তিনি জীবনের ৭০টি বছর মসজিদে হারামে ইবাদত-বন্দেগিতে কাটিয়েছেন। মসজিদে হারামে ইমামের পেছনে নিয়মিত নামাজ আদায়কারীদের অন্যতম একজন। একাধারে তিনি ৭০ বছর বায়তুল্লাহর ইমামদের পেছনে নামাজ আদায় করেছেন। এখন থেকে ১০ বছরের আগে ধারণ করা নামাজের ভিডিওগুলোতে তাকে নিয়মিতই দেখা যেত ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করতে। শেষ দশ বছর তিনি অসুস্থ থাকায় নিয়মিত মসজিদে উপস্থিত হতে পারেননি।

বুধবার (২৫ মে) জেদ্দার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে বৃহস্পতিবার বিকেলে আসরের নামাজের পর কাবা প্রাঙ্গণে ১১৮ বছর বয়সী এই আলেমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের ছেলে যুবরাজ সুলতান বিন সালমানসহ রাষ্ট্রের একাধিক উচ্চপদস্থ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে শায়খ আবদুল ওয়াহাব আলে শায়খকে মক্কার আল আদল কবরস্থানে দাফন করা হয়। বর্ষীয়ান এই আলেমের মৃত্যুতে সৌদি আরবের বিশিষ্ট আলেমেরা গভীর শোক জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত