মির্জাপুরে আ.লীগের তিন ‘বিদ্রোহী’ প্রার্থী বহিষ্কার

আপডেট : ২৯ মে ২০২২, ১১:২৪ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় তিন প্রার্থীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। গত শুক্রবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহামুদ ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত স্বাক্ষরিত আলাদা পত্রে তাদের বহিষ্কার করা হয়েছে বলে গতকাল নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক জহিরুল হক।

বহিষ্কৃতরা হলেন আজগানা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম সিকদার, বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম বাবুল এবং ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন তালুকদার।

দলীয় সূত্র জানায়, নির্বাচনের তফসিল ঘোষণার পর ওই তিন প্রার্থী দলের যেকোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার অঙ্গীকার করেও দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহামুদ বলেন, অঙ্গীকারনামা ভঙ্গ করে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ইউপি নির্বাচনে অংশ নেওয়ায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত