চোরাই ছয়টি মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৮

আপডেট : ২৯ মে ২০২২, ১১:২৬ পিএম

মাগুরায় ৬টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গত শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলনে জানায় পুলিশ।

সংবাদ সম্মেলনে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুটি চোরাই মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাকি ৬ জনকে আরও ৪টি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা হয়েছে। গ্রেপ্তাররা হলেন নাজমুল হাসান মুন্না (২৮) ও মনিরুল ইসলাম মাজেদ মধু (২৩), শওকত হোসেন (২১), জুয়েল রানা (২৪), তুহিন হোসেন (২২), ইব্রাহিম হোসেন শাকিল (২২),  সাগর শিকদার (২২) ও এনামুল হোসেন তামিম (২০)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত